লোড হচ্ছে...
২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ইকবাল করিম নিশানের লেখা ‘বেসামাল সেন্সরের কারণে ধ্বংসের মুখে ঢাকার চলচ্চিত্র’ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট নীতিমালার অভাব, সেন্সর বোর্ডের উদাসীনতা এবং কুরুচিপূর্ণ ও অপসংস্কৃতির অবাধ প্রবেশের কারণে বাংলাদেশের দেশীয় চলচ্চিত্র শিল্প ও সিনেমা হলের পরিবেশ আজ ধ্বংসের মুখে পড়েছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে অনতিবিলম্বে সঠিক সেন্সর নীতিমালা প্রণয়ন, অশ্লীলতা রোধ এবং সরকারি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
২ ঘণ্টা ১ মিনিট আগে

৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে প্রতিটি জেলারই রয়েছে নিজস্ব সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও ব্যর্থতা। কিন্তু অনেক সময় এসব সমস্যা ও সম্ভাবনার যথাযথ চিত্র সামনে আসে না। ফলে সম্ভাবনাগুলো বাস্তব সাফল্যে রূপ নিতে পারে না। এ বাস্তবতায় দেশের বিভিন্ন জেলার সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরার পরিকল্পনা নিয়েছিল নয়া দিগন্ত। প্রথম পর্যায়ে বেছে নেয়া হয় দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা পটুয়াখালীকে।
২ ঘণ্টা ৩১ মিনিট আগে


